এইমাত্র পাওয়া

প্রশাসনে নো মাস্ক নো সেবা চালু

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নো মাস্ক, নো সার্ভিস কঠোরভাবে চালু হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ এড়াতে মাস্ক ছাড়া সচিবালয়ে প্রবেশ থেকে শুরু করে সর্বত্র সবকিছু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী নিজ নিজ মন্ত্রণালয়ে প্রচারের উদ্যোগের পাশাপাশি তা কঠোরভাবে প্রয়োগও নিশ্চিত করা হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শীত মৌসুমে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভের যে আশঙ্কা করা হচ্ছে সেটা মোকাবিলায় নানা উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ থেকে জারি করা এই নির্দেশনা এরই মধ্যে সকল সরকারি প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়া হয়েছে এবং কার্যকরও করা হচ্ছে। দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা এনে নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.