৬ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হলেন

নিউজ ডেস্ক।।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের ছয় জ্যেষ্ঠ কর্মকর্তাকে । সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। খবর ইউএনবির।

পদোন্নতি পাওয়া সিনিয়র পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) এসএম রুহুল আমিন, হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাজহারুল ইসলাম ও বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি খন্দকার গোলাম ফারুক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.