বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক।।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১২ লাখ ৫৫ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩ লাখ ১৬ হাজার ৪৭৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ লাখ ৫৫ হাজার ২৫০ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৫২৮ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.