শিক্ষা ভবনে এক জুয়েল নয় একাধিক জুয়েল আছে

নিজস্ব প্রতিবেদক।।

দীর্ঘদিন থেকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের অভিযোগ। সম্প্রতি অফিস সহায়ক মো. জুয়েল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সই জাল করে ধরা খেয়ে এ অভিযোগকে আরো উস্কে দিয়েছে। একাধিক কর্মকর্তা জানায়, শিক্ষাভবনে একজন জুয়েল নয় একাধিক জুয়েল রয়েছেন যারা অধিদপ্তরটির বদনাম করে চলেছেন।

|আরো খবর
শিক্ষা ভবনেই নেই করোনা সচেতনতা
এ বিষয়ে মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বাংলাদেশ জার্নালকে বলেন, প্রাথমিকভাবে স্বাক্ষরটিকে আমাদের জাল মনে হওয়ায় আমরা তদন্ত করি। তদন্তে আমাদের ধারণা মিলে যাওয়ায় অভিযুক্ত অফিস সহায়ক মো. জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মাউশি সূত্র জানায়, যে দুই শিক্ষককে বদলির জন্য এমন জালিয়াতির চেষ্টা করা হয়েছে এর মধ্যে ঢাকার আজিমপুর গভ: গার্লস স্কুল অ্যান্ড কলেজের গণিতের সহকারী শিক্ষক কে এম মাহমুদুল হাসানকে নেত্রকোনার দুর্গাপুরের এম কে সি এম পাইলট গভ. হাইস্কুলে এবং দাউদকান্দির বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তারকে হবিগঞ্জের মাধবপুরের গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে।

এ ধরণের ঘুষ ও দুর্নীতি ঘুচবে কবে জানতে চাইলে মাউশি মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, আমরা প্রতিটি শাখায় স্বচ্ছতা রাখতে চাই। এজন্য যে কোনো অভিযোগ এলেই আমরা তা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকি। এই অফিস সহায়কের ঘটনা একটি বার্তা দাবি করে অধিদপ্তরের অধীন সকল কর্মকর্তা-কর্মচারীকে তিনি সচেতন হবার আহবান জানান।

উল্লেখ্য, দেশের মাধ্যমিক বিদ্যালয় ও কলেজশিক্ষা দেখাশুনা করে মাউশি। শিক্ষক-কর্মচারীদের বদলি, পদোন্নতি থেকে বিভিন্ন কাজে বড় ভূমিকা রাখে মাউশি। বর্তমানে সারা দেশে কেবল মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা আছে ১৮ হাজার ৫৯৮টি। এতে শিক্ষক আছে আড়াই লাখের বেশি। এ ছাড়া কলেজ আছে সাড়ে চার হাজারের মতো। এগুলোতে শিক্ষক আছে প্রায় এক লাখ ২৮ হাজার।

শিক্ষাবার্তা/এসজেড

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.