নাটোরের সিংড়ার ২নম্বর ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও কে আর এইচ দাখিল মাদরাসায় তিন পদে লোক নিয়োগের আগেই নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় বড়গাঁও গ্রামের শাহ আলম, নজরুল ইসলাম, মসলেম উদ্দিনসহ প্রায় ৪০জন স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী বরাবর দেওয়া হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, বড়গাঁও আর কে এইচ দাখিল মাদরাসায় একজন কম্পিউটার অপারেটর, একজন আয়া এবং একজন নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই তিন পদে মোট ৩৩জন প্রার্থী আবেদন করেন। প্রার্থীদের মেধা যোগ্যতা পরীক্ষা না করে ওই প্রতিষ্ঠানের সভাপতি গোলাম মোস্তফা, সভাপতি মুনসুর রহমান এবং কমিটির বিদ্যুৎসাহী হালিমুজ্জামানের যোগসাজসে তিন পদের বিপরীতে তিন জনের কাছ থেকে আট লাখ টাকা করে নিয়ে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করছেন। ইতিমধ্যে জমি ও সোনা গহনা বন্ধক রেখে প্রার্থীরা টাকাও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বড়গাঁও দাখিল মাদরাসার সুপারেনটেনডেন্ট মো. গোলাম মোস্তফা বলেন, অভিযোগ সঠিক নয়। এখানকার কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নেয়। সুবিধা না পেলেই তারা বিপক্ষে অবস্থান নেয়।
প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি মো. মুনসুর রহমান বলেন, অর্থের কোনো লেনদেন হয়নি। নিয়োগের ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই। প্রতিমন্ত্রী যাকে নিয়োগ দিবেন সেই নিয়োগ পাবে। যারা অভিযোগ করেছেন তারাই নিজ নিজ প্রার্থীকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরিন বানু বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
