নিজস্ব প্রতিনিধি।।
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশোধনী ও ডুপ্লিকেট সনদ মঞ্জুর এবং নামঞ্জুর আবেদনের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কারুল ইসলামের স্বাক্ষরিত নোটিশটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়। এতে নতুন এ তথ্য জানানো হয়। সেবা প্রত্যাশীরা এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন বলেও নোটিশে বলা হয়েছে।
নোটিশে জানানো হয়েছে, এনটিআরসিএর অধীনে অনুষ্ঠিত নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশোধন ও ডুপ্লিকেট সনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঞ্জুর এবং নামঞ্জুর আবেদেনের তথ্য এখন থেকে ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) প্রকাশ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
