এইমাত্র পাওয়া

ক্রিকেট বিশ্বে লাল সবুজের হোক নতুন সূর্য্যদয়

জাহাঙ্গীর বাবু
ক্রিকেট বিশ্বকাপ
প্রাপ্তির দ্বার প্রান্তে বাংলার বাঘ।
হারাবার নেই,প্রাপ্তিই প্রত্যাশা।
হার জিতে নাই ভয়,
হোক জয় আর পরাজয়।
সাথে আছি থাকবো,আনন্দে হাসবো,
এক সাথে কাঁদবো,
তোমরা আমাদের বীর সন্তান
বয়ে আনবে বিজয়ী সন্মান।
প্রত্যাশা,দুঃস্বপ্ন নয়,অসীম নয়
যোজন দূর নয়,স্বাভাবিক এখন।
দাও হুংকার,বাংলার টাইগার
হোক সতের কোটির গর্জন।
বাংলাদেশ,বাংলাদেশ রব,
বিলাত আর বিশ্ব জুড়ে,
আমাদের হাসি থাক অমলিন,
প্রতিটি খেলা শেষে।
উড়ছে আমাদের স্বাধীনতার
লাল সবুজের পতাকা লর্ডদের দেশে।
বিশ্বকাপ হাতের নাগালে,
 ছুঁতে চাই,ভালো খেলে যেতে চাই
হঠাৎ নয়,সেরা দিয়ে জিততে চাই।
অহংকার নয়,হেলা নয়-
অভিজ্ঞ সাকিব,মুশফিক,তামিম
মাশরাফি,মাহমুদউল্যাহ,
উদীয়মান আগামী
লিটন,সাব্বির,সৌম্য,মোসাদ্দেক,
মিরাজ,রুবেল,মুস্তাফিজ,তাসকিনরা,
যাও এগিয়ে, লাল সবুজের পতাকা হাতে
সতের কোটি দোয়া তোমাদের সাথে।
দৃঢ় হোক মনোবল,ইস্পাত কঠিন প্রত্যয়
হবে হবে জয়,সে দিন দূরে নয়।
বিশ্বকাপ আসবে বাংলাদেশে
দোয়া করি প্রতিনিয়ত সৃষ্টি কর্তার কাছে।
জিতেই শেষ হাসি হাসতে চাই।
ক্রিকেট বিশ্বে
লাল সবুজের হোক নতুন সূর্য্যদয়।
২৫-৬-২০১৯

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading