প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় তিনটি নির্দেশনা দিয়েছে যশোর শিক্ষাবোর্ড। এ নির্দেশনা জরুরি ভিত্তিতে নিজ অর্থায়নে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
গত ৩ নভেম্বর যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমীর হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো- ১. শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য পৃথক নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম কাম চেঞ্জিং রুম থাকতে হবে। এছাড়াও পিরিয়ডকালীন সময়ে শিক্ষার্থীরা যেনো নিঃসংকোচে প্যাড ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করতে হবে।
২.পুরুষ শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়াশরুমের ও ব্যবস্থা করতে হবে।
৩. এছাড়াও কোভিড ১৯ সংক্রমণকালে সকলকে নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
