এ এইচ এম সায়েদুজ্জামান ।।
সকালে ঘুম থেকে উঠে পত্রিকায় চোখ মেলতেই চোখে পড়ে মারামারি, কাটাকাটি, হত্যা জেল সহ সামাজিক অবক্ষয়ের সংবাদ। সামাজিক ,মানবিক অবক্ষয়ে আষ্টে-পৃষ্ঠে একাকার হয়ে গেছে সমাজটা।
মানুষের কাছ থেকে সমাজ সামাজিক আচরণ প্রত্যাশা করাও যেন একটা দুঃস্বপ্নে পরিনত হয়েছে । নীতিহীন সমাজ হয় উচ্ছৃঙ্খল, বিভ্রান্তিকর ও অনিশ্চিত আমাদের এখন শতভাগ সেই সমাজ দৃশ্যমান। একদশক আগেও মানুষ মানুষে যে সৌহার্দ ছিলো তার পরিবর্তন দৃশ্যমান।
নৈতিকতা মূল্যবোধের অবক্ষয়ে মানুষের মধ্যে আসছে নানা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। সমাজ ও পরিবারে বেজে উঠছে ভাঙনের সুর। নষ্ট হচ্ছে পবিত্র সম্পর্কগুলো। চাওয়া-পাওয়ার ব্যবধান হয়ে যাচ্ছে অনেক বেশি। ফলে বেড়ে চলেছে আত্মহত্যা, হত্যা, ধর্ষনসহ অন্যান্য অপরাধপ্রবণতা। মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্পর্কের এমন নির্ভেজাল জায়গাগুলোতে ফাটল ধরেছে। ঢুকে পড়েছে অবিশ্বাস। ফলে স্বামী-স্ত্রী, শিক্ষক-শিক্ষার্থী, ভাই-বোন, বন্ধু-বান্ধব, পিতা-পুত্র সহ সকল মধুর সম্পর্কে সৃষ্টি হচ্ছে আস্থার সংকট।
সামাজিক মূল্যবোধ তথা সততা, কর্তব্য নিষ্ঠা, ধৈর্য, উদারতা, শিষ্টাচার, সৌজন্যবোধ, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়, নান্দনিক সৃজনশীলতা, দেশপ্রেম, কল্যাণবোধ, পারস্পরিক মমতাবোধ ইত্যাদি নৈতিক গুণাবলী লোপ পাওয়া বা নষ্ট হয়ে যাওয়াকে বলে সামাজিক অবক্ষয়। দেশের বর্তমান আর্থ-ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা, শিক্ষাক্ষেত্রের অবস্থা, মূল্যবোধ ইত্যাদি সবকিছু সুস্থ অবস্থায় নেই আমাদের সমাজ।
তার চিত্র গত কয়েকদিনের পত্রিকার খবর:
বরিশালে চাকরির প্রলোভন দিয়ে যুবতী ধর্ষণের অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ফরিদপুরের সালথায় কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হয়েছে দুই কিশোর। এদিকে কুষ্টিয়ায় ছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবকের এবং বাগেরহাটে শিশুছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপারের যাবজ্জীবন কারাদ- হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আব্দুল কুদ্দুছকে গ্রেফতার করেছে র্যাব। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
জানা গেছে, বরিশালে চাকরির প্রলোভনে এক যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে অধ্যক্ষ শহীদুল ইসলাম জামিন আবেদন করলে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। অধ্যক্ষ শহিদুল ইসলাম বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের কোচনগর গ্রামের আব্দুর রশিদ মাতুব্বরের পুত্র।
এ ঘটনায় নির্যাতিত যুবতী বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অধ্যক্ষ শহিদুল ইসলামকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। গত ২৩ সেপ্টেম্বর অধ্যক্ষ শহিদুল ইসলাম উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষে বুধবার (৪ নবেম্বর) শেষ কার্যদিবসে অধ্যক্ষ শহিদুল ইসলাম ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এক মাদ্রাসা-শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণের (বলাৎকার) অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ওই শিক্ষার্থীরা বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পুলিশ মাদ্রাসার ওই শিক্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
এ ঘটনা ঘটেছে সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা বায়তুস ছাত্তার হেফজুল কোরান মাদ্রাসায়। মাদ্রাসার যে শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে তার নাম নাসিম মুন্সী (৪৮) তিনি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের বাসিন্দা।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানায়, বুধবার রাতে মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষক নাসিমকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, ওই শিক্ষার্থীর মেডিক্যাল প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে ফরিদপুরের সালথায় এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে থানায়। বুধবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে সালথা থানায় তিন কিশোরের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ মামলার এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুই আসামি ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরকে বুধবার রাতেই উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে ধর্ষিত কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই তিন কিশোর। কিন্তু এ প্রস্তাবে রাজি হয়নি ওই কিশোরী। গত ১৫ অক্টোবর সকাল ১০টার দিকে নিজ গ্রাম জগন্নাথদীর মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায় ধর্ষিত কিশোরীর দুই ভাই। এ সময় মাঠে থাকা ভাইদের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলে পথে ওই কিশোরীকে ধরে নিয়ে একটি স্যালো মেশিনের ছাপড়া ঘরের ভিতর জোরপূর্বক গণধর্ষণ করে ওই তিন কিশোর। এ সময় তারা ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে।
বিষয়টি কাউকে বললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার ভয়ভীতি দেখায় আসামিরা। ভিডিওর ভয়ে মেয়েটি প্রথম দিকে তার পরিবারের কাছে মুখ খোলে নাই। ২/৩ দিন আগে ধর্ষণের খবর মানুষের মুখে শুনতে পায় কিশোরীর বাবা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতুব্বাররা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
পরে গত বুধবার রাতে সালথা থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন ধর্ষিত কিশোরীর বাবা।
পুলিশ জানায়, ধর্ষণে জড়িত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভিডিওচিত্র ধারণকৃত মোবাইলটিও জব্দ করা হয়। বৃহস্পতিবার গ্রেফতার দুই কিশোরকে জেলার মুখ্য বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আরেক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কুষ্টিয়ায় অষ্টম শ্রেণীর স্কুলছাত্রীকে স্কুলের গেট থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন (আমৃত্যু) কারাদ- ও দেড় লাখ টাকা অর্থদ-ের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান জনাকীর্ণ এক আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত ওই আসামির নাম ইয়াছির মোল্লা (২৫)। সে ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের (ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে আবাসন প্রকল্প) বাসিন্দা মৃত ইছাহাক মোল্লার ছেলে।
বাগেরহাটে ৫ম শ্রেণীর মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপার মাওলানা ইলিয়াছ জোমাদ্দারকে (৪৮) যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ নূরে আলম এ রায় দেন।
এই রায় প্রদানকালে মামলার একমাত্র আসামি শরণখোলার রশিদিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াছ জোমাদ্দার আদালতে উপস্থিত ছিলেন। দন্ডাদেশপ্রাপ্ত ইলিয়াছ হোসেন জোমাদ্দার শরণখোলা উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আব্দুল গফফার জোমাদ্দারের ছেলে।
জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য ও আদম বেপারি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১০টায় তাকে খঞ্জনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের মেম্বার চকশ্যাম গ্রামের আব্দুল কুদ্দুছ (৫৩) খঞ্জনপুর এলাকার ১৭ বছরের এক তরুণীকে বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট করার প্রতিশ্রুতি দিয়ে পৌর এলাকার খঞ্জনপুর মহল্লার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে সেখানে তাকে বন্দী করে রাখে। এমন খবর পেয়ে জয়পুরহাট র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে র্যাবের একটি দল দ্রুত সেখানে গিয়ে অভিযান চালিয়ে ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করে।
উরোক্ত ঘটনাগুলো পর্যালোচনা করলে সার্বিক ভাবে বলা যায় অসৎ ও মেধাহীন নেতৃত্বের কুফল ভোগ করছে জাতি। ফলে আমরা প্রতিদিন পিছিয়ে যাচ্ছি।
নৈতিকতাবোধ কেন হারিয়ে যাচ্ছে? দেশপ্রেমের কেন এ দশা? কেন গড়ে উঠছে না ন্যায্য সমাজ?- এসব প্রশ্নের উত্তর পেতে হলে অচিরেই জাতিকে তার স্বকীয়তা ফেরাতে হবে ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
