এইমাত্র পাওয়া

প্রাথমিক সমাপনীর পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নিউজ ডেস্ক।।

আজ তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

অধ্যায় – ১১

প্রশ্ন : পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরারা কোন ধর্মের অনুসারী?

উত্তর : পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী।

প্রশ্ন : ত্রিপুরারা গ্রামের সব লোকের মঙ্গলের জন্য কী পূজা করে?

উত্তর : ত্রিপুরারা গ্রামের সবার মঙ্গলের জন্য ‘কের’ পূজা করে।

প্রশ্ন : গারো জনগোষ্ঠী কত বছর পূর্বে বাংলাদেশে আসে?

উত্তর : প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে।

অধ্যায় – ১২

প্রশ্ন : বিশ্বে এ পর্যন্ত কয়টি বিশ্বযুদ্ধ হয়েছে?

উত্তর : বিশ্বের এ পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে।

প্রশ্ন : বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার?

উত্তর : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের।

প্রশ্ন : ইউনিসেফ কী কাজ করে?

উত্তর : ইউনিসেফ বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে।

প্রশ্ন : বহির্বিশ্ব কাকে বলে?

উত্তর : নিজ দেশের বাইরে যে সব দেশ রয়েছে এ সব দেশকে বহির্বিশ্ব বলে।

প্রশ্ন : সার্ক কী ধরনের সংস্থা?

উত্তর : সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা।

প্রশ্ন : কত তারিখে জাতিসংঘ গঠিত হয়?

উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়।

প্রশ্ন : বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর : বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

প্রশ্ন : বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত?

উত্তর : বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩।

প্রশ্ন : জাতিসংঘের কয়টি শাখা রয়েছে?

উত্তর : জাতিসংঘের ছয়টি শাখা রয়েছে।

প্রশ্ন : বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে?

উত্তর : বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে।

প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী সদস্যরাষ্ট্র কতটি?

উত্তর : জাতিসংঘের স্থায়ী সদস্যরাষ্ট্র পাঁচটি।

প্রশ্ন : ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.