চলতি আইপিএলে দারুণ শুরু করলেও টানা চতুর্থ হার দেখলো দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে ৯ উইকেট আর ৩৪ বল হাতে রেখে জিতেছে মুম্বাই।
টস হেরে ব্যাট করতে নেমে বুমরাহ-বোল্টের বোলিং তাণ্ডবে মেরুদণ্ড ভেঙে যায় দিল্লির। বুমরাহ-বোল্ট দুজনই নেন ৩টি করে উইকেট।
পুরো ২০ ওভার ব্যাটিং করলেও দিল্লির ইনিংস থামে ৯ উইকেটে মাত্র ১১০ রানে। শ্রেয়াস আয়ার ২৯ বলে ২৫ আর রিশাভ পান্ত ২৪ বলে করেন ১১ রান। বাকি ব্যাটসম্যানদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার কুইন্টন ডি কক শুরু করেছিলেন কিছুটা ধীরগতিতে। ২৮ বলে ২৬ রান করে অ্যানরিচ নর্টজের বলে বোল্ড হন তিনি। তবে আরেক ওপেনার ঈষান কিশান ছিলেন মারকুটে চেহারায়। ৪৭ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন ঈষান। সঙ্গে ১১ বলে ১২ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব।
এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট তালিকার এক নম্বর অবস্থানে আছে মুম্বাই। ১২ ম্যাচে ৭ জয়ে দ্বিতীয় স্থানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর সমান ম্যাচে সমান জয় থাকলেও রানরেটে পিছিয়ে পড়ায় তিন নম্বরে দিল্লি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
