নিউজ ডেস্ক।।
হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করা ছাত্রলীগ কর্মী মামুনের ঋণের এক লাখ টাকা পরিশোধ করে দিয়েছে ‘টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)’ নামে একটি সেবামূলক সংগঠন৷ শুক্রবার (৩০ অক্টোবর) নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে মামুনের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়৷
এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী৷
গোলাম রাব্বানী জানান, টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে মামুনের পরিবারের ঋণের এক লাখ টাকা ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে মামুনের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। আর অনতিবিলম্বে মামুনের মায়ের ইচ্ছে অনুযায়ী, টিপিবির পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনার আরেকটি উপহার, বাছুরসহ একটি দুধ দেওয়া গাভী উপহার দেওয়া হবে। এছাড়া যেকোনও নৈতিক ও যৌক্তিক প্রয়োজনে মামুনের পরিবারের পাশে থাকবে টিম পজিটিভ বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
