নিউজ ডেস্ক।।
জুভেন্টাস ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে রোনালদোর করোনামুক্তির বিষয়টি নিশ্চিত করে। এর ফলে এখন আর আইসোলেশনে থাকতে হচ্ছে না পাঁচবারের ব্যালন ডি অর জয়ীকে। মাঠে নামতে পারবেন সামনের ম্যাচ থেকেই। জাতীয় দলের সাথে থাকার সময় সর্বপ্রথম ১৩ অক্টোবর মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হন তিনি।
রোনালদোকে ছাড়া একাধিক ম্যাচে মাঠে নামে জুভেন্টাস। এর মধ্যে সিরিআতে ভেরোনার বিপক্ষে ড্রয়ের পর উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ২-০ গোলে পরাজয়বরণ করে গতবারের লিগ চ্যাম্পিয়নরা। দলের সেরা তারকা ফেরায় এখন খুব খুশি আন্দ্রে পিরলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
