এইমাত্র পাওয়া

১ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের চেক ছাড় হতে পারে

নিউজ ডেস্ক।।

এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের বেতনের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর।

আগামী রোববার (১ নভেম্বর) তিন অধিদপ্তর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন চেক ছাড় করার হবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, এমপিওর চেকের জিও পেয়েছি। রোববার (১ নভেম্বর) ব্যাংকগুলোতে চেক পাঠানো হবে বলে আশা করছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.