অনলাইন ডেস্ক :
আড়াইহাজার থানা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাস্থ দুবাই প্লাজায় প্রেসক্লাবের কার্যালয়ে ২৯ অক্টোবর বৃহস্পতিবার প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় অপসাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। অন্ততপক্ষে আড়াইহাজারে কাউকে কোনো ধরনের অপসাংবাদিকতা করার সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র সাব এডিটর মো মছিহ্ রানা কে আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত করে ফুল দিয়ে বরণ করা হয়। বিজয় টিভি চ্যানেলের মোঃ মোস্তফা কামাল ও জয়যাত্রা টিভি চ্যানেলের সোলাইমান হাসান কে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
উপদেষ্টা মছিহ্ তাঁর বক্তব্যে বলেন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে একতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি প্রত্যাশা করি ভবিষ্যতেও আপনারা সমাজের দর্পণ হিসেবে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবেন।
সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রানা,যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক জাইদুল ইসলাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, কার্যকরী সদস্য মনিরুজ্জামান সরকার ও আলামিন ভূঁইয়া প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
