নাটোরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ মাহমুদুল হাসান (মুক্তা), নাটোরঃ

নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সকাল এগারোটার দিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের একটি মিছিল এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিছিল-পরবর্তী এ মানববন্ধনে শিক্ষার্থীদের দাবি উত্থাপন করে বক্তব্য প্রদান করে তারা। তাদের দাবি, এইচএসসি পরীক্ষার মতো তাদের অটো পাস না দিয়ে অনতিবিলম্বে পরীক্ষা গ্রহণ করে তাদের সেশনজট মুক্ত করা হোক। ইতিমধ্যে তাদের এক বছর বিলম্ব হয়েছে। তাদের পরীক্ষা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করার দাবি জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.