শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে সবাই

নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না

মহামারী: শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অ‌ক্টোবর পর্যন্ত

শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, “সবার স্বাস্থ্য ঝুঁকিকে বিচেচনায় নিয়ে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছি। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

“এই সময়ের মধ্যে নানান জিনিস পর্যালোচনা করেছি, সীমিত পরিসরে কিছু জিনিস খোলা যায় কি না। আমাগী দুই সপ্তাহের মধ্যে বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দেখব পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে (শিক্ষা প্রতিষ্ঠান) খোলার চেষ্টা করব।”

বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল।

কোভিড-১৯ মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার।

আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.