নিজস্ব প্রতিবেদক।।
মন্বিত চার প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)’ পদে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ২৮ অক্টোবর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক হাইস্কুলে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নেবেন ৪০৩ প্রার্থী।
ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউর প্রবেশপত্র নিয়েই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীদের।
পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যতীত মোবাইল ফোন, স্মার্টওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
করোনাভাইরাসের কারণে মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
