চবিতেও সরাসরি ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও (চবি) সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান আমাদের সময়কে বলেন, চবির ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষা পূর্বের ন্যায় নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগের মতো ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তবে এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে কিনা সেটি চূড়ান্ত হয়নি। চলতি বছরের এইচএসসির ফলাফল

প্রকাশের পর ভর্তি কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে।

গতকাল বিকাল ৪টায় চারুকলা ইনিস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির ভর্তি পরীক্ষা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে চবির বিভিন্ন অনুষদের ডিনদের ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.