নিজস্ব প্রতিবেদক।।
আগামী ১লা নভেম্বর থেকে ওমরাহ পালন করতে পারবেন বিশ্বের সকল দেশের মুসল্লিরা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় কাবা প্রাঙ্গণে প্রবেশে থাকা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব। আগামী নভেম্বরের প্রথম তারিখ থেকেই মুসল্লিরা মসজিদুল হারামে প্রবেশ করতে পারবেন। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি। এতে তিনি বলেন, ওমরাহ পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। এ পর্যন্ত ২৫ লাখ মানুষ ওমরাহ সেবা দিতে তৈরি হওয়া অ্যাপ ‘ইতমারনা’ ইন্সটল করেছেন। এদের মধ্যে ১২ লাখ তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
এর আগে করোনার সংক্রমণ ও বিস্তার রোধে দীর্ঘ ছয় মাস হজ ও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি ছিল।
গত ৪ঠা অক্টোবর থেকে হাজীদের জন্য কাবা শরীফকে উন্মুক্ত করা হয়। এবার আগামী মাস থেকে একসঙ্গে ২০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। প্রতিদিন ৬০ হাজার মানুষকে ওমরাহ করার সুযোগ দেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
