৫৮ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির দাবি

নিজস্ব প্রতিবেদক।।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘৩য় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রাজু বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তারা তৃতীয় নিয়োগ চক্রের জন্য ৫৭ হাজার ৩৫৮টি শূন্যপদের চাহিদার বিপরীতে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ দিতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।

ফলে নিয়োগপ্রত্যাশী লক্ষাধিক নিবন্ধিত শিক্ষক চরম হতাশ। অনেকের বয়স ৩৫ অতিক্রম করায় আবেদনের যোগ্যতা হারিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, এনটিআরসিএ ১৩তম নিবন্ধনধারীদের রায়ের কপির অজুহাত দেখিয়ে গণবিজ্ঞপ্তি দিচ্ছে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.