এইমাত্র পাওয়া

ডিপিই’র নতুন মহাপরিচালক মনসুরুল আলম

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

সোমবার মনসুরুল আলমকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি দেয়ার পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এতোদিন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করছিলেন।

আলমগীর মুহাম্মদ মনসুরুল বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা মো. ফসিউল্লাহ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.