জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) আড়়াইহাজার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, আমার একটি নীরব ভালবাসার নাম শেখ রাসেল। আমার মন গর্বে ভরে উঠেছে যখন দেখি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা শেখ রাসেল এর জন্মদিনের অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালনের আয়োজন করেছে। আমাদের শিশু কিশোরদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু`র ইতিহাস সঠিকভাবে জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ও মুক্তিযোদ্ধাগন দেশের জন্য কি করেছে তা জানলে তাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে। বেড়ে যাবে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ৭৫ এর ১৫ আগষ্ট কিছু নরপিশাচদের ষড়যন্ত্রের কারণে নৃশংসভাবে খুন হয় বঙ্গবন্ধু`র সমস্ত পরিবার। দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। পরিবারের সবাইকে খুন করেও সেদিন ক্ষান্ত হয়নি নরপশুরা। তাদের নির্মমতার হাত থেকে রক্ষা পায়নি ৯ বছরের ছোট্ট শিশু শেখ রাসেল। আজ প্রতিটি পাড়ায় মহল্লায় শহীদ শেখ রাসেল এর জন্মদিনের অনুষ্ঠান করা হচ্ছে।

আড়াইহাজার উপজেলা জাতীয় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি মাহাদী হাসান রিফাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সজিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আড়়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম জুয়েল সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, তরুণ লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
