পটুয়াখালীতে শেখ রাসেল’র ৫৬ তম জন্মদিন পালন

পটুয়াখালীতে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল’র ৫৬ তম জন্মদিন পালন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। অদ্য ১৮ অক্টোবর পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন’র সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো.মইনুল হাসান পিপিএম,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জিএম আবদুস সালাম সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক ও শিক্ষার্থিবৃন্দ। প্রথম পর্বে আলোচনা সভা ও ২য় পর্বে কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.