দুষ্টচক্রের থাবা মরিচ, পেয়াজের পর আলুতে এরপর কিসে

নিজস্ব প্রতিনিধি।।

আলুর বাজার এখনো দুষ্টচক্রের নিয়ন্ত্রণে। গতকাল  রাজধানীর বিভিন্ন বাজারে কেজিপ্রতি আলু বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়। কেজিপ্রতি ২০ টাকায় বিক্রি করলেই লাভ হওয়ার কথা থাকলেও দ্বিগুণের বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। হিমাগার পর্যায়ে আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। খুচরা বাজারে এসে দাম দাঁড়াচ্ছে ৫০ টাকায়। অথচ সরকারি-বেসরকারি কোনো হিসাবেই এ মুহূর্তে আলুর ঘাটতি নেই দেশে। সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করে অতিমুনাফা হাতিয়ে নিচ্ছেন হিমাগারে আলু সংরক্ষণকারী ব্যবসায়ীরা—অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের।

এদিকে চাল ও পেঁয়াজের দামও চড়াই আছে। মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫ থেকে ৬২ টাকায়। মাঝারি (পাইজাম ও লতা) চালের দাম প্রতি কেজি ৪৮ থেকে ৫৫ টাকা। তবে সবচেয়ে বেশি বেড়েছে নিম্নবিত্তদের খাদ্য হিসেবে পরিচিত মোটা চালের দাম। এই চালের (স্বর্ণ ও চায়না ইরি) দর এখন ৪৮ থেকে ৫০ টাকা কেজি। আমদানি করা পেঁয়াজের বর্তমান দর ৯০ থেকে ১১০ টাকা। তবে আগের মতোই দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। সাধারণ জনগন বলছে এর পর কিসে দুষ্টচক্রের থাবা ?


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.