করোনা গেলেও কোটি মেয়ে স্কুলে ফিরবে না : ইউনেসকো

সারাবিশ্বে করোনাভাইরাস সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে নেওয়ার পরেও ১ কোটি ১০ লাখ মেয়ে শিক্ষার্থী স্কুলে না ফেরার আশঙ্কা প্রকাশ করেছেন ইউনেস্কোর প্রধান অড্রে আজুলে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রধান অড্রে আজুলে এই মন্তব্য করেন।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সফরকালে গতকাল বৃহস্পতিবার এ আশঙ্কার কথা প্রকাশ করেন তিনি। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

এ বিষয়ে অড্রে আজুলে বলেন, অনেক দেশে করোনায় স্কুল বন্ধের কারণে দুর্ভাগ্যক্রমে এই ক্ষতি হচ্ছে। সারা বিশ্বে ১ কোটি ১০ লাখ মেয়ে স্কুলে ফিরতে পারবে না বলেও অনুমান করেন তিনি।

তিনি কঙ্গোর রাজধানী কিনসাসার একটি হাইস্কুল পরিদর্শন করেন। দেশটিতে দিন কয়েক আগে ২০২০-২১ স্কুল শিক্ষাবর্ষ শুরু হয়েছে।

উদ্বেগ প্রকাশ করে তিনি সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করার কথা জানান। মেয়েদের স্কুলে পড়াশুনার সুযোগের বিষয়টি ইউনেস্কোর একটি অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে মেয়েদের জন্য শিক্ষা এখনো খুব অসম রয়ে গেছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.