আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় অন্তর্বাসে সাড়ে ৪ লাখ টাকা লুকিয়ে রেখেও পার পেলেন না ব্রাজিলের এক সংসদ সদস্য। তিনি চিকো রদ্রিগেজ, দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ঘনিষ্ঠ বন্ধু।
করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সরকারি গঠিত তহবিলের অর্থ লুটপাট-দুর্নীতির অভিযোগ তদন্তের সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে। ফেডারেল কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেন, ‘আমার সরকারে যে কোনো দুর্নীতি নেই, এই অভিযানটি তার আদর্শ উদাহরণ। আমরা দুর্নীতি প্রতিরোধ করছি, তা এর সঙ্গে যেই জড়িত থাকুক না কেন।’
প্রসঙ্গত, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেও বলসোনারো সরকার বেশ কয়েকটি দুর্নীতি কেলেঙ্কারির মুখোমুখি হয়েছেন। এমন কি তার ছেলেও বাদ যায় নি এই কেলেঙ্কারি থেকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
