প্রাণঘাতী করোনায় সংক্রমিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সচিব মাহবুব হোসেনের একান্ত সহকারী কাজী শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে সচিব স্যারকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে এখন তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।’
মন্ত্রণালয় সূত্র জানায়, মহামারী করোনায় সংক্রমিত হওয়ার পর থেকে গত কয়েকদিন ধরে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সচিব মো. মাহবুব হোসেন করোনা ভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
