ভেঙে গেল ছাত্র অধিকার পরিষদ

ভেঙে গেল কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ।

নুর-রাশেদকে অবাঞ্চিত ঘোষণা করে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একটা বিদ্রোহী কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য থেকে সরে যাওয়া, স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ এনে নুর-রাশেদকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

সংগঠনটির আগের ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামে ২২ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-কমিটির যুগ্ম আহ্বায়ক এপিএম সোহেল। কমিটি ঘোষণা করেন নতুন কমিটির সদস্য সচিব ইসমাইল সম্রাট।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক মো. আমিনুর রহমান, জালাল আহমেদ, আব্দুর রহিম, মো. আমিনুল হক রুবেল, রিয়াদ হোসেন, মো. সেলিম, শাকিল আদনান, নাদিম খান নিলয়, পৃথু হামিদ, একেএম রাজন হোসেন, মো. সাইফুল ইসলাম, সাজাদুর রহমান রাফি, আফরান নাহিদ নিশো ও জাহেদুল ইসলাম নোমান।

যুগ্মসচিব হয়েছেন সৈয়দ সামিউল ইসলাম। সদস্যরা হলেন- মিজানুর রহমান মুশফিক, মো. সিয়াম ও মো. জুনায়েদ। উপদেষ্টা- মোহাম্মদ উল্লাহ মধু ও মুজাম্মেল মিয়াজি।

কমিটির বিষয়ে ইসমাইল হোসেন সম্রাট বলেন, ছোট পরিসরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২২ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.