বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আগামী ১৮ অক্টোবর থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ.কিউ.এম মাহবুব বলেন,সকল বিভাগের চেয়ারম্যান, ডিনদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে আগামী( ১৮ অক্টোবর) রবিবার থেকে সকল বিভাগের অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আগামী দুই এক দিনের মধ্যেই সকল বিভাগে অনলাইন ক্লাসের জন্য নোটিশ পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বল্প মূল্যে ডাটা ও বিনা সুদে স্মার্টফোন দেওয়ার ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে চাইলেই দ্রুত কিছু করা সম্ভব না। এটা সময়সাপেক্ষ ব্যাপার। তবে আমরা দরিদ্র শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠিয়ে দিয়েছি। এখন তারা যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এই অনলাইন ক্লাস নিয়মিত হবে বলে আশা করি”
এর আগে ইউজিসির নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু করেছিলো বশেমুরবিপ্রবি। ক্লাসগুলোতে প্রথমদিকে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৫০-৬০ শতাংশ থাকলেও এক পর্যায়ে সেটি ১০-২০ শতাংশেরও নিচে নেমে আসে। এর ফলে তিন থেকে চারটি বিভাগ ব্যতিত প্রায় সকল বিভাগই অনলাইন ক্লাস নেয়া বন্ধ করে দেয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
