খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী প্রো-ভিসি

নিউজ ডেস্ক ।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম নারী প্রো-ভিসি পদে রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা নিয়োগ পেয়েছেন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের পরিচালক। এছাড়া তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণ শেষে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তার নিজস্ব অবস্থান তৈরী সক্ষম হয়েছে। শিক্ষা ও গবেষণার গুণগতমান আরও বৃদ্ধিতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ শূণ্য ছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.