নিজস্ব প্রতিবেদক :
খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হোসনে আরা। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের অধ্যাপক। তাকে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, তিনি বর্তমান পদের সমপরিমান বেতন-ভাতা পাবেন। তবে, প্রো-ভিসি হিসেবে তিনি অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিনি প্রো-ভিসির দায়িত্ব পালন করবেন।
তবে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চাইলে যেকোন সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
