গাংনীতে কর্মহীনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রফিকুল আলম।।

মেহেরপুরের গাংনীতে গরীব, দুস্থ-অসহায় ও অসুস্থ কর্মহীন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক ।

উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু। অনুষ্ঠানে ২৫০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.