নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ঈদুল আযহায় নিয়ম অনুযায়ী তিনদিন ছুটি। তবে সরকারি চাকরিজীবীরা একদিনের ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে এবার টানা নয় দিনের ছুটি ভোগ করতে পারবেন। এর মধ্যে সরকারি ছুটি রয়েছে ৮ দিন।
ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগে শুক্রবার (৯ আগস্ট), শনিবার (১০ আগস্ট) এবং ঈদের পরের শুক্রবার (১৬ আগস্ট) ও শনিবার (১৭ আগস্ট) এই চারদিন সাপ্তাহিক ছুটি। রোববার (১১ আগস্ট), সোমবার (১২ আগস্ট) ও মঙ্গলবার (১৩ আগস্ট) এই তিনদিন ঈদুল আজহার ছুটি। বুধবার (১৪ আগস্ট ) সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা থাকবে। পরের দিন বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। কাজেই বুধবার (১৪ আগস্ট) একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবারের ঈদে ভোগ করতে পারবেন টানা ৯ দিনের ছুটি।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহম্মদ শফিউল আলম বলেন, ক্যালেন্ডারে যেভাবে আছে সেভাবেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। এর বাইরে নতুন কোনও সিদ্ধান্ত হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
