আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু

করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনেই একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। আজ ৪ অক্টোবর, রবিবার থেকে এই ক্লাস শুরু হয়েছে। এরই মধ্যে সব কলেজে চিঠি পাঠিয়ে এদিন থেকে অনলাইনে ক্লাস শুরু করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক চিঠিতে গত বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, করোনার কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় যেন বিঘ্নিত না হয় সেজন্য ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামীকাল ৪ অক্টোবর, রবিবার থেকে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, করোনা মহামারীর কারণে এখন অনলাইনেই এই ক্লাস চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর স্বাভাবিক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে।

এদিকে মহামারীর কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। এরে আগে এই ছুটি ৩ অক্টোবর পর্যন্ত ছিলো। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেয় সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.