এইমাত্র পাওয়া

শেরপুরের কলস পাড় নঈমি দাখিল মাদরাসার এডহক কমিটি স্থগিত করেছে হাইকোর্ট

মুহাম্মদ হযরত আলী।।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলস পাড় নঈমি দাখিল মাদরাসার এডহক কমিটি ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা২০০৯(২০১২পর্যন্ত সংশোধিত)এর ২৯ (৩) ধারা মোতাবেক বর্ণিত মাদরাসার সুপার নির্বাচিত ম্যনেজিংকমিটি অনুমোদনের জন্য গত ১৮ মার্চ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিল করেন, যার এপ্লিকেশন আইডি নম্বর ২২১২ ০১১৩৮ ১৫১।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি অনুমোদন না দিয়ে অভিযোগের ভিত্তিতে এডহক কমিটি গঠনের অনুমতি প্রদান করে, যাতে নির্বাচিত কমিটির মৌলিক অধিকার চরমভাবে ক্ষুন্ন হয়।

সে প্রেক্ষিতে নির্বাচিত কমিটির সভাপতি মো. আবুল কাসেম এ বিষয়ে প্রতিকার চেয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের ১০২ ধারা মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৪৬৫৫/২০২০ নম্বর রিট মামলা দায়ের করেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ জামান ও বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদারের আদলত গত ১৩ সেপ্টেম্বর শুনানি শেষে এডহক কমিটি অনুমোদন সংক্রান্ত মাদরাসা শিক্ষা বোর্ডের ২২/৮/২০২০ তারিখের পত্রটি ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন এবং কেন ম্যানজিং কমিটি অনুমোদন দেয়া হলোনা তার কারন জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল নিশি জারী করেন।

রিট দাখিল কারী আইনজীবি এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিবেদককে জানান প্রবিধানের২৯ (৩)ধারায় বলা হয়েছে “ম্যানেজিং কমিটির সদস্য ও সভাপতি নির্বাচন সম্পন্ন হইবার অনধিক তিন দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ব্যাক্তিগনের পুর্ন নাম ও ঠিকানা এবং সদস্য নির্বাচনে প্রিজাইডিং অফিসার কর্তৃক প্রকাশিত ফলাফল বিবরনীর একটি কপি ও সভাপতি নির্বাচনের জন্য অনুষ্ঠিত সভার কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি সহ ম্যানেজিং কমিটি অনুমোদনের জন্য বোর্ডে প্রেরণ করিবেন এবং বোর্ড ম্যানেজিং কমিটি অনুমোদন পুর্বক উহা প্রজ্ঞাপন আকারে জারি করিবে “। এখানে কোন প্রকার তদন্ত বা নির্বাচিত কমিটি অনুমোদন না দেয়ার কোন আঈন গত এখতিয়ার বোর্ড কর্তৃপক্ষের নেই।

এডভোকেট আব্দুল্লাহ আরো জানান আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ম্যানেজিংকমিটির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহনের ক্ষেত্রে প্রবিধান মালার ৩২ ও ৩৮ ধারায় বোর্ডকে ক্ষমতা দেয়া হয়েছে কিন্তু তা হবে অনুমোদিত কমিটি যদি দায়ীত্ব পালনে ব্যার্থ হয় বা বিশ্বাস ভংগ করে তখন। নির্বাচিত কমিটির অনুমোদন শুধু একটি নিয়ম তান্রিক বিষয় মাত্র।

এ বিষয়ে একাধিক মাদরাসা প্রধান প্রতিবেদককে জানান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচিত কমিটির অনুমোদন না দিয়ে বোর্ড কর্তৃপক্ষ অনেক মাদরাসা প্রধানকে বিব্রত অবস্থায় ফেলে দেন এবং মাদরাসা পরিচালনায় প্রতিকূল পরিবেশ তৈরি ও মামলা মোকদ্দমার কারন উদ্রেক হয় অথচ কোন স্কুল বা কলেজের কমিটি অনুমোদনের আবেদন নাকচ হওয়ার বা নির্বাচনী প্রকৃয়া তদন্ত করার কোন দৃষ্টান্ত নেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.