মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অফিসের উদ্যোগে মুজিব শতবর্ষে জেলার তিনটি উপজেলায় ইউনিয়ন,ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও কোম্পানি কমান্ডারদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় জেলা অফিস কার্যাল চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরন করেন জেলা আনসার ও ভিডিপি এর জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন। এসময় মুজিবনগর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, গাংনী উপজেলা প্রশিক্ষিকা উর্মিলা বিশ্বাস, সদর উপজেলা প্রশিক্ষক ফেরদৌসি বানুসহ সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেহেরপুর আনসার ও ভিডিপি সদস্যাদের কাজে গতিশীলতা আনয়ন ও স্বনির্ভরতা অর্জনের দিকনির্দেশনা দেন। জেলার ৩টি উপজেলার ৮ জন ভিডিপি দলনেতা-৬ জন দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
