মোঃ মাহমুদুল হাসান (মুক্তা), নাটোরঃ
নাম মোঃ এফ সালমান রহমান মাত্র ১৮ বছর বয়সের ছোট্ট জীবনে রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী নার্সিং কলেজ সহ দেশের অসংখ্য স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই শতাধিক ইংরেজি বিষয়ক সেমিনার নিয়েছেন।
তিনি গ্রামীন মানুষের ইংরেজি শিক্ষার উন্নয়নে ছুটে বেরিয়েছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুলে।তিনি ইংরেজি ভাষার উন্নয়নে কাজ করা বাংলাদেশের অন্যতম বৃহৎ ইংরেজি ভাষা বিষয়ক সংস্থা “EELC Bangladesh” এর প্রেসিডেন্ট।তার এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি হাজার হাজার শিক্ষার্থীর ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করেছেন।এছাড়াও তিনি বর্তমানে “BangladeshYouth Debating Society” নামক একটি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি বিমান বাহিনী কতৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় পরপর গত দুইবছর সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। যেটি একটি রেকর্ড। তিনি গতবছর NTV প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান “টিফিনের ফাঁকে” এর ৭০০ তম স্পেশাল পর্বে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরক্ষার পান।
তিনি আমেরিকান কর্নার,রাজশাহী সেন্টার এ Youth Leadership Icon হিসেবে অতিথি হিসেবে সন্মানিত হয়েছেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ,কুর্মিটোলা,ঢাকা এর ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং বিতর্ক ক্লাব এর প্রথম প্রেসিডেন্ট। বর্তমানে তিনি কলেজটির ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সন্মানজনক সর্বোচ্চ পদ “চিফ কন্ট্রোলার” পদে বহাল রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি সক্রিয়। তিনি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার অন্তর্গত বাঙ্গাল খলসী গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের মোঃ শামসুল ইসলাম এবং মোসাঃ ফেরদৌসী খানম এর একমাত্র সন্তান। তিনি রাজশাহী ক্যান্টনম্যান্ট বোর্ড স্কুলে আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেন।
পরবর্তীতে শিক্ষানগরী রাজশাহীর অন্যতম সেরা স্কুল বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠ ” রাজশাহী কলেজিয়েট স্কুল ” থেকে ২০১৭ সালে মেধার সাথে স্কুলজীবন শেষ করেন। এরপর বাংলাদেশ বিমান বাহিনী কতৃক পরিচালিত “বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ” থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দেন। তিনি এইচ এস সি পরীক্ষায় অসামান্য মেধার পরিচয় দেন এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।তিনি শিক্ষাজীবনে অসামান্য মেধার পরিচয় দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এর সন্মানিত মেয়র এর কাছ থেকে ২টি “মেয়র শিক্ষা পদক” পান।নাটোরের মেধাবী ছেলে মোঃ এফ সালমান রহমানের এমন কাজে নাটোর জেলাবাসী আজ গর্বিত ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
