নিউজ ডেস্ক।।
আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে অনুষ্ঠিতব্য ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর, রবিবার এ লেভেল পরীক্ষার্থী তামান্না তাবাসসুম কবিরের পক্ষে অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন এ রিট আবেদনটি দায়ের করেন।
বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের সময় প্রয়োজন বলে রিটে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
