এইমাত্র পাওয়া

হাতিয়ায় মারধোরে গুরুতর আহত হয়ে শিক্ষক হাসপাতালে

তাজুল ইসলাম তছলিম , হাতিয়া  (নোয়াখালী) প্রতিনিধি ।।

প্রতিপক্ষের মারধোরে গুরুতর আহত হাতিয়ার একজন প্রাথমিক শিক্ষক সুজিত চন্দ্র কর্মকার(৪০)কে  শুক্রবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পূর্ব শত্রুতার জেরে শুক্রবার বিকেলে মারধোরের ঘটনাটি ঘটেছে হাতিয়ার প্রত্যন্ত চরাঞ্চলের ২ নং চানন্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামে।ভূক্তভোগীর পরিবার ও  পুলিশ সূত্র এ খবর নিশ্চিত করে।

শুক্রবার(২৫ সেপ্টেম্বর) রাতে সুজিত কর্মকারের স্ত্রী শিউলি মুঠোফোনে জানান তার স্বামী সেদিন বিকেলে ঘটনাস্থলে গেলে কোন কিছু বুঝে উঠার আগেই তাদের প্রতিবেশি ও শিক্ষক হরিপদ চন্দ্র মজুমদার,তার স্ত্রী রিমা ও ছেলে পার্থ তাকে মাটিতে ফেলে বেদম মারধোর শুরু করে।মারধোরে গুরুতর আহত সুজিত স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে অভিযোগ দিতে গেলে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়। স্থানীয় মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ(আইসি) উপপরিদর্শক মোজাম্মেল শনিবার সকালে জানান মারেধোরে আহত হয়ে থানায় অভিযোগ দিতে এলে তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরো জানান সুজিতের উপর হামলাকারী হরিপদ শুক্রবার সুজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.