এইমাত্র পাওয়া

এশিয়ার মধ্যে বাংলাদেশর অর্থনৈতিক প্রবৃদ্ধি সেরা হতে চলেছে- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলম।।

করোনাযুদ্ধের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির উপর রয়েছে এবং প্রবৃদ্ধি এশিয়ার মধ্যে সেরা হতে চলেছে বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার মেহেরপুর জেনারের হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ভিত্তিপ্রস্তর স্থাপন ও দু’টি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত আশার কথা বলেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালে কোভিড চিকিৎসায় বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ফলে এখন আর জেলাবাসীকে বাইরে গিয়ে চিকিৎসা নিতে হবে না। তবে করোনাভাইরাস মুক্ত থাকার জন্য ব্যক্তিগত সচেতনতা আরও বৃদ্ধি করার আহবান জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসনে।

মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জুম কনফারেন্সে যুক্ত হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট উদ্বোধনী অনুষ্ঠানে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. এম মুনসুর আলম খান। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন ও সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.