নিজস্ব প্রতিনিধি।।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কাজে যোগদান করলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (দৈনিক দায়িত্ব) অধ্যাপক ড.মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।
শনিবার দুপুর ১ টায় ধানমণ্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নব নিযুক্ত ভিসি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশের জন্ম হতো না। তাই,এই দেশ চলবে মুজিব আদর্শে। মুজিব আদর্শ ধারণ করেই আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ড.মোঃ আবুল কাশেম,অধ্যাপক ড.মোঃ নাদিম আখতার,অধ্যাপক ড.মোঃ আবদুস সাইদ।
এছাড়া উপস্থিত ছিলেন, ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ তাইবুর রহমান,সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জিসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও ডুয়েটের কর্মকর্তা এবং কর্মচারীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া পাঠ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
