এইমাত্র পাওয়া

নাটোরের নলডাঙ্গায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মাহমুদুল হাসান (মুক্তা), নাটোরঃ

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০.৩০ টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুলাহ আনসারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফকরুদ্দিন ফুটু, ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মির্জাপুর দীঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী রেজাউল ইসলাম রাজু প্রমূখ।প্রতিযোগিতায় মাধনগর এস আই উচ্চ বিদ্যালয় প্রথম, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.