নিউজ ডেস্ক।।
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে। রেজিস্ট্রেশন আগামী ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে। সম্প্রতি এ সংক্রান্ত জরুরি এক বিজ্ঞপ্তি জারি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
সম্প্রতি কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত জরুরি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে। শিক্ষা-প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশনের আগে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
