নিউজ ডেস্ক।।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গাসহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেরে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল শনিবার রাজধানী ঢাকায় সূর্যোদয় হবে ৫টা ৪৯ মিনিটে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
