কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অনন্য ভুমিকা জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক।।
কাপ্তাই উপজেলার প্রতিটি ইউনিয়নয়ন এলাকার সরকার সংশ্লিষ্ট কর্মকান্ডে অনন্য ভুমিকা পালন করে যাচ্ছে। ইউএনও’ র এ প্রশংসনীয় কর্ম পরিকল্পনায় জনসচেতনতা বৃদ্ধিসহ এলাকায় স্বচ্ছতার সাথে প্রতিটি কর্মকান্ডে জোরালো ভূমিকা পালনে এগিয়ে চলায় জনমনে স্বস্তির আভাস বইছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বস্থ্য বিধি মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধি করনে মাঠ পর্যায়ে কর্ম পরিচালনা শুরু করেছে।

২৪ সেপ্টেম্বর দুপুরে কাপ্তাই উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙনে এলাকায় সুস্ঠ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে কর্ম সহায়ক, পোশাক, জুতা,বেল্ট,ছাতা,লাঠি,ব্যাজ,ক্যাপ,বাশিঁ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান। এর আগে ইউএনও তার বক্তব্যে বলেন চলমান করোনা পরিস্থিতি ও ইউনিয়নের সার্বিক আইনশৃংখলা বিষয়ে এবং গ্রাম পুলিশ শৃঙ্খলা বিধিমালা অনুসারে তাদের দায়িত্ব কর্তব্য পালন করবেন নিষ্ঠার সাথে এছাড়াও নানা বিষয়ে অবহিত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.