মাগুরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হলো ‘তারুণ্যের শালিখা”

লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।
মাগুরা জেলার শালিখা উপজেলাকে শিক্ষা ও সংস্কৃতির মডেল হিসাবে তৈরি করতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নবগঠিত সংগঠন ‘ তারুণ্যের শালিখা’ যাত্রা শুরু করলো।সংগঠনটির উদ্যোগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে চান্স প্রাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যড. কামাল হুসাইন,উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন।

এছাড়া উপস্থিত ছিলেন শালিখার কৃতী সন্তান ইমরান নাজির(বিসিএস সাধারণ শিক্ষা)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, জাহিদ হাসান জয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই সংগঠন শালিখার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে কার্যকরি ভূমিকা পালন করবে।তিনি আরো বলেন, উচ্চ শিক্ষা প্রত্যাশি শিক্ষার্থীদের স্বপ্ন পূরনের সেতু বন্ধন হিসেবে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। উদ্বোধনি বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জাহিদ হাসান সবাইকে শুভেচ্ছা জানান ও সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য বর্ণনা করেন।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া সংগঠনের সকল কর্মকান্ডে সহোযোগিতার আশ্বাস দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.