মোঃ মাহমুদুল হাসান (মুক্তা), নাটোরঃ
নাটোর জেলার বাসিন্দা ও ডাক্তার হিসেবে চিকিৎসা শাস্ত্রে প্রথমবারের মত সম্মান জনক এফএসিএস ফেলোশিপ ডিগ্রি অর্জন করলেন ডাক্তার দিবাকর সরকার। নাটোরবাসীর জন্য এ অর্জন গর্বের ও আনন্দের। এর আগেও চিকিৎসক হিসেবে দেশ ও দেশের বাইরে যোগ্যতার স্বাক্ষর রেখে সুনাম কুড়িয়েছেন নাটোরের কৃতি সন্তান ডা. দিবাকর সরকার। প্রতিভার স্বাক্ষর রেখে তিনি তাঁর মুকুটে নিয়মিত যোগ করছেন দেশি-বিদেশি ডিগ্রি ও সম্মাননার পালক।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি আমেরিকান কলেজ অফ সার্জনস থেকে লাভ করেছেন সম্মানজনক ফেলোশিপ। নাটোরের কোন অর্থোপেডিক সার্জনের এফএসিএস ডিগ্রি সম্পন্ন করার ঘটনা এই প্রথম। আগামী ৪ অক্টোবর ভার্চুয়াল কনভোকেশনে ডা. দিবাকর সরকারকে আনুষ্ঠানিক ভাবে এই ফেলোশিপ প্রদান করা হবে। এ বছরেরই জানুয়ারিতে তিনি ব্যাংকক থেকে এও ট্রমা ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।
শত ব্যস্ততার মাঝেও তিনি প্রতি বৃহস্পতি ও শুক্রবার নাটোরে রোগীদের সেবা দিচ্ছেন। নাটোরের সুনামধন্য ও জনপ্রিয় এই ডাক্তারকে নাটোর জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকেই। “শিক্ষাবার্তা ডট কম” নাটোর জেলা প্রতিনিধি প্রভাষক মাহমুদুল হাসান মুক্তা সুনামধন্য ও জনপ্রিয় এই ডাক্তারকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য আগামী ২৫ তারিখ শুক্রবার থেকে নাটোরে আবারও রোগী দেখবেন ডাক্তার দিবাকর সরকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
