নিজস্ব প্রতিবেদক।।
না ফেরার দেশে চলে গেলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) শরিফুল ইসলাম শাকিল। আজ বুধবার ( ২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জিয়া হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হাসিবুল হাসান শান্ত বলেন, শাকিল কিডনি জনিত সমস্যা ছিলো আর সেখান থেকে ব্রেনে সমস্যা হয়। তিনি ২৩-২৪ দিন ধরে হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানেই তিনি আজ মারা গেছেন।
জানা যায়, গত ২৮ আগস্ট রাজধানীর মিলেনিয়াম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন জটিল রোগে আক্রান্ত শাকিল। পরে ১ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ তিনি মারা গেছেন।
২০১৩-১৪ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত বছরের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি পদে বিজয়ী হয়েছিলেন শাকিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
