বাগেরহাটে অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিএসসি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

মোঃ মোজা‌হিদুর রহমান :

বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি‌যো‌গিতায় উপজেলার ৮ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে বিএসসি মাধ্যমিক বিদ্যালয়, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়, রাংদিয়া স্কুল এন্ড কলেজ, কান্দাপাড়া নুরুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়, বদর সামছুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, চিরুলিয়া স্কুল এন্ড কলেজ এবং রহিমাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ছিলেন প্রধান অতিথি।

প্রতিযোগিতায় বিএসসি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্স আপ এবং সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম হিশামূল হকের সার্বিক দায়িত্বে বিচারকের দায়িত্ব পালন করেন আ‌মিনুল ইসলাম মুকুল, ‌মোঃ আল আ‌মিন শেখ, মোঃ মোজা‌হিদুর রহমান, সৈয়দা পারভীন এবং তরুন কা‌ন্তি পাল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.